১১ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

দেশে ফিরলে আইনি বিচারের মুখোমুখি হবেন শেখ হাসিনা: তথ্য উপদেষ্টা

প্রকাশ:

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরে আসলে তাঁকে কোনো ধরনের মব বা বেআইনি পরিস্থিতির মুখোমুখি হতে হবে না বলে আশ্বস্ত করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান। মঙ্গলবার (২৭ অক্টোবর) সচিবালয়ে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে সরকারের অবস্থান তুলে ধরতে গিয়ে তিনি এই মন্তব্য করেন।

শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা নিয়ে উপদেষ্টা বলেন, সাবেক প্রধানমন্ত্রী দেশে ফিরলে তাঁকে কোনো অপ্রীতিকর পরিস্থিতির সম্মুখীন হতে হবে না। বরং আইনি প্রক্রিয়ার মধ্য দিয়েই তাঁকে বিচারের মুখোমুখি হতে হবে। জাহেদ উর রহমান আরও বলেন, আমরা যাকে চাই, তিনি দেশে আসলে আমরা খুশি হব। আমাদের কাউকে জোর করে ধরে আনতে হবে না। তিনি যদি ফিরে আসেন, তবে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তিনি এখন সাজাপ্রাপ্ত আসামি হিসেবে আইনি প্রক্রিয়ার অংশ হয়েই বিচারের মুখোমুখি হবেন।

উপদেষ্টা স্পষ্ট করেন যে, শেখ হাসিনা যে ধরনের ন্যায়বিচারের অভাব ঘটিয়েছেন, সরকার আইনি কাঠামোর মাধ্যমে সেটি নিশ্চিত করবে। এই বিষয়ে তিনি বলেন, উনি ন্যায়বিচার করেননি, তবে আমরা আইনের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করব। তাকে ওয়েলকাম জানাই। তবে শেখ হাসিনা আসলেই দেশে ফিরবেন কি না, তা নিয়ে এখনো সংশয় রয়েছে বলে তিনি মন্তব্য করেন। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, তিনি ফিরে এলে কেবল আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে এবং কোনো অবস্থাতেই কোনো বেআইনি কাজের সুযোগ রাখা হবে না। উনি আসার পর আইনি প্রক্রিয়ায় যা যা হওয়ার, তাই হবে।”। উনি কোনো রকম বেআইনি কিছু ফেস করবেন না।”। তাঁর মতে, এ বিষয়ে আলোচনা চলতে থাকবে।

শেয়ার করুন