৮ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

কোস্ট ফাউন্ডেশনে ৩৫০ জনকে নিয়োগ: সরাসরি সাক্ষাৎকারে অংশ নিন

প্রকাশ:

বেসরকারি উন্নয়ন সংস্থা কোস্ট ফাউন্ডেশনে ‘ঋণ ও উন্নয়ন কর্মকর্তা’ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটিতে মোট ৩৫০ জন কর্মীকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীদের আগামী ৩১ অক্টোবর ২০২৬ তারিখে নির্ধারিত কেন্দ্রে সরাসরি সাক্ষাৎকারে অংশগ্রহণ করতে হবে।

পদের বিবরণ ও শিক্ষাগত যোগ্যতা

  • পদসংখ্যা: ৩৫০ জন।
  • শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম উচ্চমাধ্যমিক (এইচএসসি) পাস।
  • শর্তাবলি: শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ বা শ্রেণি কিংবা সমমানের ফলাফল (জিপিএ ২.৫-এর নিচে) গ্রহণযোগ্য নয়।

বেতন ও সুযোগ-সুবিধা

  • শিক্ষানবিশকাল: প্রথম তিন মাস মাসিক বেতন ২০ হাজার টাকা।
  • স্থায়ী বেতন: চতুর্থ মাস থেকে এইচএসসি পাস প্রার্থীরা ২৭ হাজার ৯৫০ টাকা এবং স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রিধারীরা ২৯ হাজার ৩৪৭ টাকা বেতন পাবেন।
  • অন্যান্য: যোগদানের ছয় মাস পর কর্মদক্ষতা মূল্যায়নের ভিত্তিতে চাকরি স্থায়ী করা হবে।
  • যানবাহন সুবিধা: মাঠপর্যায়ে কাজের জন্য মোটরসাইকেল ব্যবহার বাধ্যতামূলক। মোটরসাইকেল থাকলে জ্বালানি ও রক্ষণাবেক্ষণ বাবদ মাসিক ২ হাজার টাকা ভাতা দেওয়া হবে। নারী কর্মীদের যোগদানের তিন মাসের মধ্যে মোটরসাইকেল কিনতে হবে।

সাক্ষাৎকারের সময় ও স্থান

নির্ধারিত সব জেলায় আগামী ৩১ অক্টোবর ২০২৬ সকাল ১০টায় সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে। ভোলা, বরিশাল, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজারে কোস্ট ফাউন্ডেশনের নিজস্ব কেন্দ্রে প্রার্থীদের সরাসরি উপস্থিত হতে হবে।

নিয়োগপ্রাপ্তদের কর্মস্থল হবে ভোলা, বরিশাল, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার, ফেনী, লক্ষ্মীপুর, পটুয়াখালী, ঝালকাঠি ও পিরোজপুর জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন পর্যায়।

শেয়ার করুন