৮ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

আকিজ গ্রুপে নিয়োগ: অ্যাসিস্ট্যান্ট অফিসার পদে আবেদনের সুযোগ

প্রকাশ:

দেশের অন্যতম বৃহৎ শিল্পপ্রতিষ্ঠান আকিজ গ্রুপ তাদের আইটি সাপোর্ট বিভাগে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি অ্যাসিস্ট্যান্ট অফিসার পদে যোগ্য প্রার্থীদের কাছ থেকে আবেদন আহ্বান করেছে। নিয়োগ প্রক্রিয়া ২২ অক্টোবর থেকে শুরু হয়েছে এবং আগ্রহী প্রার্থীরা আগামী ৩০ অক্টোবর পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

চাকরির সংক্ষিপ্ত বিবরণ

  • প্রতিষ্ঠানের নাম: আকিজ গ্রুপ
  • পদবী: অ্যাসিস্ট্যান্ট অফিসার (আইটি সাপোর্ট)
  • চাকরির ধরন: ফুলটাইম (অফিসভিত্তিক)
  • কর্মস্থল: ঢাকা
  • পদসংখ্যা: অনির্ধারিত

যোগ্যতা ও অভিজ্ঞতা

  • শিক্ষাগত যোগ্যতা: কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ডিগ্রি।
  • অভিজ্ঞতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ১ থেকে ২ বছরের বাস্তব অভিজ্ঞতা।
  • প্রয়োজনীয় দক্ষতা: হার্ডওয়্যার, সফটওয়্যার, নেটওয়ার্কিং, অপারেটিং সিস্টেম, সিসিটিভি সিস্টেম, বায়োমেট্রিক ডিভাইস এবং নিরাপত্তা ত্রুটি নির্ণয় ও সমাধানে পারদর্শী হতে হবে।
  • বয়সসীমা: ২০ থেকে ২৫ বছর (নারী-পুরুষ উভয়ই আবেদনযোগ্য)।

বেতন ও অন্যান্য সুবিধাদি

নির্বাচিত প্রার্থী মাসিক বেতনের পাশাপাশি কোম্পানির নীতিমালা অনুযায়ী আকর্ষণীয় সব সুযোগ-সুবিধা পাবেন।

এর মধ্যে রয়েছে প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, বছরে দুটি উৎসব বোনাস, প্রিভিলেজ লিভ বা ছুটির সুবিধা, দুপুরের খাবার এবং হাসপাতালে ভর্তিকালীন বিশেষ সহায়তা।

আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয়েছে।

চাকরির গুরুত্বপূর্ণ তথ্য

  • এক নজরে আকিজ গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬।
  • কর্মক্ষেত্র: অফিসে।
  • বেতন: আলোচনা সাপেক্ষে।
  • আবেদনের শেষ সময়: ৩০ অক্টোবর ২০২৬।

চাকরির গুরুত্বপূর্ণ তথ্য

  • আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
শেয়ার করুন