চট্টগ্রাম কর অঞ্চল-১-এর কার্যালয়ে বিভিন্ন পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কর কমিশনারের কার্যালয়, কর অঞ্চল-১, চট্টগ্রামের নতুন নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন চলছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থায় বিনা মূল্যের অনলাইন কোর্স, যেভাবে আবেদন।
এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে মোট ২৬ জন প্রার্থীকে ১৩তম থেকে ২০তম গ্রেডের পাঁচটি ভিন্ন পদে নিয়োগ দেওয়া হবে।
শুধুমাত্র চট্টগ্রাম জেলার স্থায়ী বাসিন্দারা আবেদন করার সুযোগ পাবেন।
আগ্রহী প্রার্থীদের আগামী ৫ নভেম্বর ২০২৬ তারিখ বিকেল ৪টার মধ্যে অনলাইনে নির্ধারিত ওয়েবসাইটে আবেদন সম্পন্ন করতে হবে।
পদের বিবরণ ও যোগ্যতা
- কম্পিউটার অপারেটর (১টি)বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রিধারী হতে হবে। কম্পিউটার টাইপিংয়ে বাংলা ও ইংরেজিতে প্রতি মিনিটে যথাক্রমে ২৫ ও ৩০ শব্দের গতি থাকতে হবে এবং স্ট্যাডার্ড অ্যাপটিচিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। বেতন স্কেল ২৪,০০০-৫৮,০০০ টাকা।
- উচ্চমান সহকারী (৩টি)স্নাতক বা সমমানের ডিগ্রি প্রয়োজন। কম্পিউটার টাইপিংয়ে বাংলা ও ইংরেজিতে প্রতি মিনিটে ২৫ ও ৩০ শব্দের গতিসহ ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল ও ফ্যাক্স মেশিনে দক্ষতা থাকতে হবে। বেতন স্কেল ২৩,৫০০-৫৬,৮০০ টাকা।
- সাঁট মুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর (৯টি)স্নাতক বা সমমানের ডিগ্রিধারী হতে হবে। সাঁটলিপিতে বাংলা ও ইংরেজিতে প্রতি মিনিটে যথাক্রমে ৪৫ ও ৭০ শব্দের গতি এবং কম্পিউটার টাইপিংয়ে ২৫ ও ৩০ শব্দের গতি থাকতে হবে। বেতন স্কেল ২১,৯০০-৫২,৯০০ টাকা।
- অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (৪টি)এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। টাইপিং গতি বাংলা ও ইংরেজিতে প্রতি মিনিটে ২০ শব্দ। বেতন স্কেল ২১,৯০০-৫২,৯০০ টাকা।
- অফিস সহায়ক (৯টি)এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। বেতন স্কেল ২০,৫০০-৪৯,৬০০ টাকা।
আবেদন ফি ও প্রক্রিয়া
আবেদনপত্র পূরণের সময় ১ থেকে ৪ নম্বর পদের জন্য টেলিটক সার্ভিস চার্জসহ মোট ১১২ টাকা এবং ৫ নম্বর পদের জন্য টেলিটক সার্ভিস চার্জসহ মোট ৫৬ টাকা জমা দিতে হবে।
বিস্তারিত তথ্য ও আবেদনের নির্ধারিত লিংক প্রতিষ্ঠানের ওয়েবসাইটে পাওয়া যাবে। প্রার্থীদের অবশ্যই যথাযথ নিয়ম মেনে আবেদনপত্র পূরণ নিশ্চিত করতে হবে।
চাকরির গুরুত্বপূর্ণ তথ্য
- গ্রেড: ১৩।
- বিসিএসে ‘রিপিট ক্যাডার’ বন্ধে যে উদ্যোগ পিএসসির, ৫০তম থেকেই মিলতে পারে সুফল।
- গ্রেড: ১৪।
- গ্রেড: ১৬।
- সরকারি প্রতিষ্ঠানে চাকরি, বেতন প্রায় দেড় লাখ টাকা।





