৮ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

অন্তঃসত্ত্বা নারীর -: সৈয়দপুরে বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের

প্রকাশ:

নীলফামারীর সৈয়দপুরে বাড়িঘর ভাঙচুর, আসবাবপত্র লুটপাট এবং মারধরের শিকার হওয়ার অভিযোগ তুলেছেন মোছা. সেলিনা বেগম নামে ৯ মাসের অন্তঃসত্ত্বা এক নারী। বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি জানান, সৈয়দপুর পৌরসভার গফুর বস্তি এলাকায় তার বাড়ি। গত ১৪ই অক্টোবর রাসেল নামে এক যুবকের সঙ্গে তিন হাজার টাকা ও একটি মোবাইল ফোন নিয়ে বিরোধের জেরে তাদের বাড়িতে প্রথম দফা হামলা চালানো হয়। সেলিনার ভাষ্যমতে, তার স্বামী মো. বাপ্পিকে পুলিশ মাদক ব্যবসায়ী আখ্যা দিয়ে আটক করেছিল। পরবর্তীতে একটি পুরোনো মামলার গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে তাকে গ্রেপ্তার দেখানো হয়।

ভুক্তভোগী নারীর অভিযোগ, গত ২০শে অক্টোবর সন্ধ্যায় পুনরায় তার বাড়িতে হামলা চালানো হয়। এ সময় হামলাকারীরা তাকে ও তার চার নাবালক সন্তানকে মারধর করে। এছাড়া বসতবাড়ির চারটি ঘর ভাঙচুর করা হয়েছে এবং সবমিলিয়ে প্রায় পাঁচ লাখ টাকার মালামাল লুটপাটের দাবি করেছেন তিনি। হামলায় আহত হয়ে তিনি চিকিৎসা নিয়েছেন বলেও সংবাদ সম্মেলনে জানান। সেলিনা বেগম জানান, বর্তমান পরিস্থিতিতে চার সন্তান নিয়ে চরম নিরাপত্তাহীনতায় দিন কাটছে তার। বাড়িঘর ক্ষতিগ্রস্ত হওয়ায় তীব্র আশ্রয় সংকটে পড়েছেন তিনি। এছাড়া প্রতিনিয়ত বসতভিটা থেকে উচ্ছেদ ও প্রাণনাশের হুমকি দেয়া হচ্ছে। এ ঘটনায় ১২ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন তিনি। পুরো ঘটনার নিরপেক্ষ তদন্ত, নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এই নারী।

শেয়ার করুন