৮ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

পঞ্চমবারের মতো খোলা হচ্ছে হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স

প্রকাশ:

সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স ও তিনটি ঐতিহাসিক ডেগ আজ শনিবার (২৪ অক্টোবর) পঞ্চমবারের মতো খোলা হচ্ছে। সকাল ৯টা থেকে এই আনুষ্ঠানিকতা শুরু হয় এবং সকাল সাড়ে ৯টা থেকে শুরু হয়েছে অর্থ গণনার কাজ। এর আগে গত ১৯ সেপ্টেম্বর চতুর্থবারের মতো দান ও সামগ্রী সংগ্রহ করা হয়েছিল। অর্থাৎ প্রায় ৩৫ দিন পর আজ আবারও মাজারের দানবাক্সগুলো খোলার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রায় ১ মাস ৫ দিন (৩৫ দিন) পর আবারও দানবাক্সগুলো খোলা হচ্ছে।

মাজার পরিচালনা কমিটির সদস্য রেজাউল হাসান কয়েস লোদী জানিয়েছেন, সংগৃহীত যাবতীয় অর্থ ও মূল্যবান সামগ্রী জেলা প্রশাসনের প্রত্যক্ষ তত্ত্বাবধানে রাখা হচ্ছে। স্বচ্ছতা নিশ্চিত করতে এবং সুনির্দিষ্ট হিসাব সংরক্ষণের উদ্দেশ্যে প্রশাসনের কঠোর নজরদারিতে এই প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। টাকা গণনার সময় জেলা প্রশাসন ও মাজার কমিটির সংশ্লিষ্ট প্রতিনিধিরা উপস্থিত রয়েছেন।

উল্লেখ্য যে, বহু বছরের প্রথা ভেঙে গত ২২ জুন শাহজালাল (রহ.) মাজারে প্রথমবারের মতো প্রকাশ্যে দানবাক্সের টাকা গণনার প্রক্রিয়া চালু হয়। তৎকালীন জেলা প্রশাসক মো. সারওয়ার আলমের উদ্যোগে এটি শুরু হয়েছিল। সেসময় মাত্র চার দিনের ব্যবধানে ১৭ লাখ ৬৫ হাজার ৫৪৯ টাকা পাওয়া গিয়েছিল।

পরবর্তী সময়ে দানের পরিমাণ ও সংগৃহীত সামগ্রীর ব্যাপ্তি ক্রমাগত বেড়েছে। গত ১১ জুলাই দ্বিতীয়বারের গণনায় ৪৭ লাখ ১০ হাজার ১৫৩ টাকা ছাড়াও বৈদেশিক মুদ্রা ও অলংকার পাওয়া যায়। এরপর ১৫ আগস্ট তৃতীয়বারের গণনায় ৭০ লাখ ৮৮ হাজার ৬৭২ টাকা এবং সর্বশেষ ১৯ সেপ্টেম্বর চতুর্থবারের গণনায় প্রায় ৮৯ লাখ টাকা জমা হয়েছিল। এরপর ১৫ আগস্ট তৃতীয়বারের গণনায় নগদ ৭০ লাখ ৮৮ হাজার ৬৭২ টাকাসহ বিপুল পরিমাণ দেশি-বিদেশি মুদ্রা ও সোনা-রুপা উদ্ধার করা হয়। সর্বশেষ ১৯ সেপ্টেম্বর প্রায় ৩৪ দিন পর চতুর্থবারের মতো দানবাক্স ও ডেগ খোলা হলে প্রায় ৮৯ লাখ টাকা সংগৃহীত হয়।

শেয়ার করুন