৮ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

পর্যটন করপোরেশনে ৫টি কোর্সে ভর্তি: আবেদন ও যোগ্যতার নিয়মাবলি

প্রকাশ:

বাংলাদেশ পর্যটন করপোরেশনের অধীনে পরিচালিত ন্যাশনাল হোটেল অ্যান্ড ট্যুরিজম ট্রেনিং ইনস্টিটিউট (এনএইচটিটিআই) বিভিন্ন মেয়াদি ডিপ্লোমা ও পেশাদার কোর্সে শিক্ষার্থী ভর্তির প্রক্রিয়া শুরু করেছে। পর্যটন ও সেবা খাতে দক্ষ জনবল তৈরির লক্ষ্যে রাজধানীর মহাখালীর এই প্রতিষ্ঠানে মোট পাঁচটি কোর্সে শিক্ষার্থী নেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ৪ ডিসেম্বর পর্যন্ত অনলাইনে (www.nhtti.gov.bd/admission) আবেদন করতে পারবেন। আগামী ৩ জানুয়ারি থেকে প্রতিটি কোর্সের নিয়মিত ক্লাস শুরু হওয়ার কথা রয়েছে।

প্রশিক্ষণ কোর্সের মধ্যে রয়েছে দুই বছর মেয়াদি ‘ডিপ্লোমা ইন হোটেল ম্যানেজমেন্ট’ (ডিএইচএম–৪১ ও ৪২)। এতে আবেদনের জন্য প্রার্থীকে এইচএসসি বা সমমান পাস হতে হবে। কোর্সটির মোট ফি ২ লাখ ১০ হাজার টাকা, যা চার কিস্তিতে পরিশোধের সুযোগ রয়েছে। আবেদনের শেষ তারিখ পর্যন্ত প্রার্থীর সর্বোচ্চ বয়সসীমা হতে হবে ৩০ বছর। একই শিক্ষাগত যোগ্যতা ও বয়সসীমায় ভর্তি নেওয়া হবে এক বছর মেয়াদি ‘ডিপ্লোমা ইন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট’ (ডিটিএইচএম–০৯) কোর্সে, যার মোট ফি এক লাখ টাকা। এই ডিপ্লোমায় এয়ারলাইনস টিকিট বুকিং সফটওয়্যার–সম্পর্কিত বিশেষ প্রশিক্ষণও যুক্ত রয়েছে।

এসএসসি পাস শিক্ষার্থীদের জন্য রয়েছে তিনটি আলাদা কোর্স। এর মধ্যে এক বছর মেয়াদি ‘প্রফেশনাল বেকিং কোর্স’ (পিবিসি–১১) শুক্র ও শনিবার অনুষ্ঠিত হবে। এছাড়া এক বছর মেয়াদি ‘ডিপ্লোমা ইন কালিনারি আর্টস অ্যান্ড ক্যাটারিং ম্যানেজমেন্ট’ (ডিসিসিএম–১৯ ও ২০) কোর্সের অধীনে শেফ ট্রেনিং দেওয়া হবে। এই কোর্সে আবেদনের জন্য বয়সসীমা সর্বোচ্চ ৪০ বছর নির্ধারণ করা হয়েছে। একই মেয়াদে ‘প্রফেশনাল শেফ কোর্স’ (পিসিসি–৩৯ ও ৪০) সম্পন্ন করার সুযোগ রয়েছে, যেখানে আবেদনের সর্বনিম্ন যোগ্যতা এসএসসি এবং বয়সসীমা সর্বোচ্চ ৩০ বছর। কানাডায় পিএইচডি শিক্ষার্থীদের জন্য ৮ হাজার ২০০ কোটি টাকার বৃত্তি, পাবেন ৫০ জন।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, তাদের পাঠ্যসূচি আইএলও ও ইউএনডিপি বিশেষজ্ঞদের সহায়তায় প্রণয়ন করা হয়েছে এবং প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করেন দক্ষ জাতীয় শিক্ষকরা। ভর্তিসংক্রান্ত যেকোনো সহায়তার জন্য মহাখালীর ৮৩–৮৮, বীর উত্তম এ কে খন্দকার রোডের দপ্তরে সরাসরি যোগাযোগ করা যাবে। এছাড়া ০১৯৯১১৩৯০১১ নম্বর অথবা [email protected] ই–মেইলে প্রয়োজনীয় তথ্য পাওয়া যাবে। ভর্তিসংক্রান্ত তথ্য ও যেকোনো সহায়তার জন্য আবেদনকারীদের রাজধানীর ৮৩–৮৮, বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী, ঢাকা–১২১২ ঠিকানায় দাপ্তরিকভাবে অথবা ০১৯৯১১৩৯০১১ ও ই–মেইল ([email protected] ) ঠিকানায় যোগাযোগের অনুরোধ জানানো হ। পড়াশোনার পাশাপাশি সবচেয়ে বেশি কাজ করেন যেসব দেশের শিক্ষার্থীরা।

শেয়ার করুন