৩১ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

স্টাডি অ্যাব্রোড ফেয়ারে বিদেশে উচ্চশিক্ষার তথ্যে সরগরম বিসিএফসিসি

প্রকাশ:

বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহীদের তথ্য ও দিকনির্দেশনা দিতে রাজধানীতে শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘স্টাডি অ্যাব্রোড ফেয়ার ২০২৬’। যৌথভাবে এই ফেয়ারের আয়োজন করেছে ও ব্রিটিশ কাউন্সিল। রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বিসিএফসিসি) শুক্রবার সকালে শুরু হওয়া এই মেলার প্রথম দিনেই শিক্ষার্থী ও অভিভাবকদের ব্যাপক উপস্থিতি দেখা গেছে। প্রথম দিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলা এই আয়োজন মেলা প্রাঙ্গণকে মুখরিত করে রাখে। শিক্ষার্থী ও অভিভাবকদের বিপুল সাড়ার মধ্য দিয়ে শেষ হলো ও ব্রিটিশ কাউন্সিলের যৌথ উদ্যোগে আয়োজিত ‘স্টাডি অ্যাব্রোড ফেয়ার ২০২৬’-এর প্রথম দিনের আয়োজন। বিকেলের দিকে সম্মেলন কেন্দ্রটি শিক্ষার্থী ও অভিভাবকদের পদচারণে মুখর হয়ে ওঠে।

ছুটির দিনে পছন্দের দেশে উচ্চশিক্ষার সুযোগ, স্কলারশিপ ও ভিসা সংক্রান্ত নানা তথ্য সংগ্রহ করতে সকাল থেকেই তরুণেরা মেলার স্টলগুলোতে ভিড় জমান। বিকেলে তা আরও বাড়ে। রাজধানীর বাইরে একটি সরকারি বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর পড়া শ্রাবণী আক্তার এসেছিলেন মিরপুর থেকে। সামাজিক বিজ্ঞানে অস্ট্রেলিয়ায় উচ্চতর ডিগ্রি নেওয়ার ইচ্ছে তাঁর। তিনি জানান, শুক্রবার ছুটির দিনে মেলা হওয়ায় তাঁর মতো ঢাকার বাইরের শিক্ষার্থীদের সুবিধা হয়েছে এবং এক ছাদের নিচে অনেকগুলো প্রতিষ্ঠানের ভালো অফার পাওয়ার সুযোগ তৈরি হয়েছে। রাজীব বলেন, ‘আমি আগে থেকেই প্রস্তুতি নিচ্ছি। অনেকগুলো প্রতিষ্ঠানকে একসঙ্গে পেয়েছি।

একইভাবে আগাম প্রস্তুতির জন্য ধানমন্ডি থেকে বাবার সঙ্গে এসেছিলেন স্নাতক তৃতীয় বর্ষের শিক্ষার্থী রাজীব হোসেন। পেজ থেকে মেলার খবর পেয়ে এসেছিলেন জানিয়ে রাজীব বলেন, বিদেশে যাওয়ার প্রক্রিয়ায় যেসব প্রশ্ন ছিল, তার অনেক উত্তর তিনি মেলায় সরাসরি এসে পেয়েছেন। ‘উচ্চশিক্ষার স্বপ্ন দেখো, বিশ্বজুড়ে…’ মূল প্রতিপাদ্যে আয়োজিত এ মেলায় ইস্টার্ন ব্যাংক পিএলসি ব্যাংকিং পার্টনার হিসেবে যুক্ত আছে। মেলার দ্বিতীয় ও শেষ দিন শনিবারও সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা সবার জন্য খোলা থাকবে।

মেলায় শিক্ষার্থীদের সরাসরি পরামর্শ ও দিকনির্দেশনা দিতে দেশের শীর্ষস্থানীয় ৪০টিরও বেশি শিক্ষা-পরামর্শক প্রতিষ্ঠান অংশ নিয়েছে। এগুলোর মধ্যে রয়েছে এএইচজেড (এমএইচ গ্লোবাল গ্রুপ), বিডি এক্সপার্ট এডুকেশন কনসালটেন্সি, বাংলায় আইইএলটিএস, বিএসসি, সিএইচএস এডুকেশন, ড্রিম স্টাডি ইন্টারন্যাশনাল, ড্রিমবাজ, এডুকেশন হাব, এক্সিকিউটিভ স্টাডি, এডুকেশন কানেক্ট গ্লোবাল, এডুকেশন অ্যাট, ফিউচার এডি, ফেইথ ওভারসিস লিমিটেড, গো জায়ান, গ্রোথ একাডেমি গ্লোবাল, ফ্যান্টাসি গ্লোবাল এডুকেশন, এইচ অ্যান্ড এইচ গ্লোবাল এডুকেশন, ক্যাম্পাস গ্রুপ, এইচ অ্যান্ড আই কাউন্সিল, ইন্টারন্যাশনাল এডুকেশন কাউন্সেলিং সেন্টার (আইইসিসি) লিমিটেড, লুমোস গ্লোবাল, এলভিএস গ্লোবাল এডুকেশন কনসালটেন্সি, ম্যাক্সিমাস এডুকেশন অ্যান্ড মাইগ্রেশন, মেন্টরস, ম্যাপস এডু, ব্রিট একাডেমি, পিনাকল কনসালটেন্সি গ্রুপ, পিএফইসি গ্লোবাল, শেবা কনসালটেন্সি, শেনজেন এডু লিমিটেড, স্টাডি সলিউশনস, টেন মিনিট স্কুল, ইউনিগ্লোবাল, ভিসা এক্সপ্রেস, উইজডম এবং ওয়েমস এডুকেশন অ্যান্ড মাইগ্রেশন।

প্রদর্শনী প্রাঙ্গণে সেবামূলক স্টলের পাশাপাশি প্রথমা বুকস, ট্রান্সকম বেভারেজেস লিমিটেড ও কেএফসির স্টল রয়েছে। পুরো আয়োজনে ডিজিটাল কানেকটিভিটিতে সহায়তা দিচ্ছে আম্বার আইটি লিমিটেড। সশরীরে অংশ নিতে না পারা শিক্ষার্থীদের সুবিধার কথা মাথায় রেখে ওয়েবসাইটের মাধ্যমে ২৫ অক্টোবর পর্যন্ত অনলাইন ফেয়ার চালু থাকবে, যেখান থেকে ঘরে বসেই প্রতিষ্ঠানের অফার ও সেবা নেওয়া যাবে। এদিকে সশরীর উপস্থিত হতে না পারা শিক্ষার্থীদের সুবিধার্থে ওয়েবসাইটে ২৫ অক্টোবর পর্যন্ত চলবে এই ফেয়ারের অনলাইন আয়োজন।

মেলার পাশাপাশি শুক্রবার বেলা সাড়ে ৩টা, বিকেল সাড়ে ৪টা ও সাড়ে ৫টায় ডিজিটাল প্ল্যাটফর্মে তমা রশিদের উপস্থাপনায় তিনটি বিশেষ ফেসবুক লাইভ অনুষ্ঠিত হয়। লাইভগুলোতে বিশেষজ্ঞরা এসওপি, রেকমেন্ডেশন লেটার, প্রয়োজনীয় তথ্যপত্র প্রস্তুত, বিষয় বাছাই এবং পড়াশোনা শেষ করে চাকরির সুযোগ নিয়ে আলোচনা করেন। মেলার সমাপনী দিন শনিবারও প্রতিনিধি ও বিশেষজ্ঞদের উপস্থিতিতে এমন লাইভ টকশো প্রচারিত হবে।

শেয়ার করুন