শাহজালাল ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান সাজ্জাতুজ জুম্মাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৬ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে গুলশান-২ এলাকার একটি রেস্টুরেন্ট থেকে গুলশান মডেল থানা পুলিশ তাকে হেফাজতে নেয়। সেই পরোয়ানার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে গুলশান মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নুর জানান, সাজ্জাতুজ জুম্মার বিরুদ্ধে আদালতের মোট চারটি গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। ওই পরোয়ানাগুলোর ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ পদক্ষেপ নেওয়ার প্রক্রিয়া চলছে।





