জেরুজালেমে কলম্বিয়া নতুন দূতাবাস স্থাপনের যে উদ্যোগ নিয়েছে, তার কঠোর সমালোচনা ও নিন্দা জানিয়েছে কাতার। বুধবার এক সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া বার্তায় কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় এই পদক্ষেপকে আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘের সংশ্লিষ্ট প্রস্তাবনাসমূহের স্পষ্ট লঙ্ঘন বলে অভিহিত করেছে।
বিবৃতিতে দোহা স্পষ্ট জানায়, অধিকৃত জেরুজালেমের আইনি ও ঐতিহাসিক বাস্তবতায় কোনো ধরনের পরিবর্তন আনার চেষ্টা কাতার মেনে নেবে না। এমন যেকোনো অপচেষ্টা নস্যাৎ করতে এবং চাপিয়ে দেওয়া পদক্ষেপের বিরুদ্ধে বিশ্ব সম্প্রদায়কে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ার আহ্বান জানিয়েছে কাতার। উল্লেখ্য, পূর্ব জেরুজালেমকে নিজেদের স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের রাজধানী হিসেবে দাবি করে আসছে ফিলিস্তিনিরা, যা নিয়ে আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গনে দীর্ঘদিনের বিরোধ বিদ্যমান।





