২৯ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের গবেষণায় ১০ লাখ টাকা পর্যন্ত অনুদান দেবে

প্রকাশ:

দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের গবেষণায় উৎসাহিত করতে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) বিশেষ অনুদান প্রদানের ঘোষণা দিয়েছে। ২০২৬-২০২৭ অর্থবছরে প্রমোশনাল এবং একাডেমিক স্টাফ ডেভেলপমেন্ট—এই দুই ক্যাটাগরিতে গবেষণা প্রস্তাব আহ্বান করা হয়েছে। আগ্রহী শিক্ষকদের নির্ধারিত যোগ্যতা ও শর্তাবলি অনুসরণ করে আগামী ২২ নভেম্বরের মধ্যে অনলাইনে আবেদন সম্পন্ন করতে হবে। অনলাইনে ছাড়া অন্য কোনো মাধ্যমে পাঠানো প্রস্তাব গ্রহণযোগ্য হবে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১২টি ভাষা শেখার সুযোগ।

গবেষণা প্রকল্পের ধরন ও অনুদানের পরিমাণ

  • প্রমোশনাল গবেষণা প্রকল্প: বিজ্ঞান ও প্রযুক্তি শাখায় সর্বোচ্চ ৭ লাখ টাকা এবং কলা, সামাজিক বিজ্ঞান ও বিজনেস শাখায় সর্বোচ্চ ৫ লাখ টাকা।
  • একাডেমিক স্টাফ ডেভেলপমেন্ট গবেষণা প্রকল্প: বিজ্ঞান ও প্রযুক্তি শাখায় সর্বোচ্চ ১০ লাখ টাকা এবং কলা, সামাজিক বিজ্ঞান ও বিজনেস শাখায় সর্বোচ্চ ৮ লাখ টাকা।

প্রকল্পভেদে প্রয়োজনীয় যোগ্যতা

  • প্রমোশনাল গবেষণা প্রকল্প: প্রার্থীকে অবশ্যই পূর্ণকালীন প্রভাষক বা সহকারী অধ্যাপক হতে হবে। এছাড়া স্বীকৃত ইনডেক্সড জার্নালে ন্যূনতম দুটি প্রকাশনা থাকতে হবে।
  • একাডেমিক স্টাফ ডেভেলপমেন্ট গবেষণা প্রকল্প: প্রার্থীকে পূর্ণকালীন সহযোগী অধ্যাপক বা অধ্যাপক পদের অধিকারী হতে হবে। স্বীকৃত ইনডেক্সড জার্নালে অন্তত পাঁচটি গবেষণা প্রবন্ধ থাকতে হবে, যার মধ্যে কমপক্ষে দুটিতে সংশ্লিষ্ট শিক্ষককে করেসপন্ডিং বা লাস্ট অথর হিসেবে থাকতে হবে।

আবেদনের গুরুত্বপূর্ণ শর্তাবলি

  • গবেষণা প্রকল্পের মেয়াদ হবে এক বছর।
  • একজন প্রধান গবেষক একই অর্থবছরে একাধিক ক্যাটাগরিতে প্রস্তাব জমা দিতে পারবেন না।
  • ইউজিসির অর্থায়নে চলমান কোনো প্রকল্পের চূড়ান্ত প্রতিবেদন জমা না হওয়া পর্যন্ত নতুন আবেদনের সুযোগ নেই।
  • প্রকল্প বাস্তবায়ন ও অর্থ খরচের ক্ষেত্রে ইউজিসির প্রণীত নীতিমালা কঠোরভাবে অনুসরণ করতে হবে।

শিক্ষকদের গবেষণার মানোন্নয়ন ও উচ্চশিক্ষার প্রসারে ইউজিসি নিয়মিতভাবে এ ধরনের অনুদান প্রদান করে থাকে। আগ্রহীরা ইউজিসির নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে বিস্তারিত তথ্য জেনে আবেদন করতে পারবেন। ব্র্যাকের মেধাবিকাশ বৃত্তি কলেজশিক্ষার্থীদের জন্য, মাসে পাবে ৫,০০০ টাকা।

গুরুত্বপূর্ণ তথ্য

  • চাকরির প্রস্তুতিতে হার্ভার্ডের বিশ্ববিদ্যালয়ের বিনা মূল্যের অনলাইন কোর্স।
  • আবেদনে কী কী যোগ্যতা প্রয়োজন।
  • নেদারল্যান্ডস উচ্চশিক্ষায় দিচ্ছে স্কলারশিপ, আবেদন যেভাবে।
শেয়ার করুন