মোহাম্মদ হায়দার আলী (এম.এ), স্টাফ রিপোর্টার:
চট্টগ্রামের বোয়ালখালী থানার অন্তর্গত ‘চট্টগ্রাম দরবার শরীফে’ আধ্যাত্মিক ভাবগাম্ভীর্য ও নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আগামীকাল ০৭ কার্তিক, ২৩ অক্টোবর,১১ জমা:আ: (শুক্রবার) অনুষ্ঠিত হতে যাচ্ছে আজাদে মুজাদ্দিদে জামান, সুলতানুল আরেফীন হযরত ছুফি মৌলানা ছৈয়দ মোহাম্মদ আবদুল মালেক শাহ আল-রাহে ভান্ডারী (ক:) এর ৬৫ তম মহান ‘ওরছে হায়াতী'(খেলাফত দিবস) এতে ছদারত করবেন সুলতানুল আরেফীন ক্যাডেট (দাখিল) মাদ্রাসা ও মাদরাসায়ে গাউছিয়া ছালেকিয়ার প্রতিষ্ঠাতা, চট্টগ্রাম দরবার শরীফের মহান সাজ্জাদানশীন রাহে ভান্ডার দর্শন এর মহান দীক্ষাগুরু, ছিররুর রহমান, মাখযানুল কোরআন, হযরত ছুফি মৌলানা ছৈয়দ মোহাম্মদ জাফর ছাদেক শাহ (মা.)
এই মহাসমারোহকে কেন্দ্র করে দরবার শরীফ প্রাঙ্গণে ইতোমধ্যে দেশ-বিদেশের আশেকান ও ভক্তবৃন্দের ঢল নামতে শুরু করেছে। দরবার শরীফ সূত্রে জানা গেছে, দিনব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে পবিত্র কুরআন তিলাওয়াত, জিকির-আসকার, মিলাদ ও কিয়াম, এবং মানবজাতির কল্যাণ ও বিশ্বশান্তি কামনায় বিশেষ আখেরি মোনাজাত মহাসমারোহের সব ধরনের প্রস্তুতি এবং নিরাপত্তা ব্যবস্থা সম্পন্ন করা হয়েছে। দরবার শরীফ কর্তৃপক্ষ এতে জাতি, ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সকল কেই মহাসমারোহে শরিক হওয়ার উদাত্ত আহ্বান জানিয়েছেন।




