৩০ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

ক্যান্সার আক্রান্ত খোকন মিয়ার জীবন বাঁচাতে সাহায্যের আবেদন

প্রকাশ:

চাঁদপুরের মতলব থানার বাসিন্দা মো. খোকন মিয়া বর্তমানে দুরারোগ্য ক্যান্সারের সঙ্গে লড়াই করছেন। বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের অনকোলজি বিভাগে পরীক্ষা-নিরীক্ষার পর তার শরীরে ‘কার্সিনোমা রাইট পাইরিফর্ম ফোসা উইথ নেক নোড মেটাস’ (Carcinoma Right pyriform fossa with neck node mets) শনাক্ত হয়েছে। চিকিৎসকরা তাকে দ্রুত নিয়মিত কেমোথেরাপি ও রেডিওথেরাপিসহ অন্যান্য প্রয়োজনীয় চিকিৎসা সেবা গ্রহণের পরামর্শ দিয়েছেন।

দীর্ঘমেয়াদী এই চিকিৎসার ব্যয় বহন করা খোকন মিয়ার পরিবারের পক্ষে অসম্ভব হয়ে পড়েছে। ইতোমধ্যে জমানো সব সম্পদ খরচ করে এবং বিভিন্ন মানুষের কাছ থেকে ঋণ নিয়ে তিনি নিঃস্ব হয়ে পড়েছেন। বর্তমানে অর্থাভাবে তার জীবন রক্ষাকারী চিকিৎসা কার্যক্রম থমকে গেছে। চিকিৎসকরা জানিয়েছেন, তার সুস্থ হয়ে ওঠার জন্য প্রায় ২৫ লাখ টাকা প্রয়োজন। এমতাবস্থায় প্রধানমন্ত্রীসহ সমাজের দানশীল ও হৃদয়বান ব্যক্তিদের কাছে সহায়তার জন্য আকুল আবেদন জানিয়েছেন তিনি। এরই মধ্যে সব অর্থ, সহায় সম্বল খরচ করে তিনি নিঃস্ব।

মানবিক বিবেচনায় সাহায্যের হাত বাড়াতে চাইলে যোগাযোগ করা যাবে এই নম্বরগুলোতে: ০১৯৩০০৩৭৭৯৪ (বিকাশ) এবং ০১৬৭৪২৮১৪৪৬ (বিকাশ ও নগদ)। এছাড়া অগ্রণী ব্যাংক, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার অ্যাকাউন্ট নম্বর ০২০০০০২৪৭১০০৯-এ সরাসরি সহায়তা পাঠানো যাবে।

শেয়ার করুন