৩০ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় কচুরিপানার নিচে মিলল পিস্তল ও গুলি

প্রকাশ:

ব্রাহ্মণবাড়িয়া শহরের শিমরাইলকান্দি প্রথম ব্রিজের নিচে তিতাস নদীর পূর্বপাড়ে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল ও কার্তুজ উদ্ধার করেছে এসআরবি-৯। বুধবার (১৪ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে কচুরিপানার নিচে কাদা মাটির ভেতর লুকানো অবস্থায় অস্ত্রগুলো জব্দ করা হয়।

এসআরবি-৯ ব্রাহ্মণবাড়িয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার মো. নূরনবী জানান, ব্রিজের কাছে অস্ত্র থাকার গোপন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় তল্লাশি চালানো হয়। অভিযানে একটি ৭.৬৫ এমএম বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, একটি লিডবল শর্টগান কার্তুজ ও একটি ৭.৬২ চায়না রাইফেলের কার্তুজ উদ্ধার করা হয়। এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি এবং ঘটনার পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ার করুন