তারেক রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্য: সাময়িক বরখাস্ত প্রধান শিক্ষক

প্রকাশ:

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার কিশামত রণচন্ডী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি তারেক রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন।

বৃহস্পতিবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের রংপুর বিভাগীয় উপপরিচালক আজিজুল ইসলাম এই বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছেন। শৃঙ্খলাভঙ্গ ও আপত্তিকর মন্তব্যের জেরে বিভাগীয় কর্তৃপক্ষ এই প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করেছে।

শেয়ার করুন