২৫ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ কোস্টগার্ডে ৩৮ জনের নিয়োগ, আবেদন শুরু ১১ অক্টোবর

প্রকাশ:

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন বাংলাদেশ কোস্টগার্ড তাদের রাজস্ব খাতভুক্ত শূন্য পদসমূহে সরাসরি নিয়োগের লক্ষ্যে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিভিন্ন ক্যাটাগরিতে মোট ৩৮ জন অসামরিক জনবলকে এই নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে পারবেন। অভিজ্ঞতাসম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাবেন।

পদের বিবরণ ও শিক্ষাগত যোগ্যতা

  • সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর: ১টি পদ (স্থায়ী), বেতন গ্রেড-১৩ (২৪,০০০-৫৮,০০০ টাকা)। যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক এবং কম্পিউটার ব্যবহারে দক্ষ হতে হবে।
  • সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর: ৫টি পদ (স্থায়ী), বেতন গ্রেড-১৪ (২৩,৫০০-৫৬,৮০০ টাকা)। যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি ও কম্পিউটার ব্যবহারে দক্ষতা।
  • ইউডিএ/কম্পিউটার অপারেটর: ৩টি পদ (স্থায়ী), বেতন গ্রেড-১৪ (২৩,৫০০-৫৬,৮০০ টাকা)। যোগ্যতা: যেকোনো বিষয়ে দ্বিতীয় শ্রেণির স্নাতক ডিগ্রি ও কম্পিউটার পরিচালনায় জ্ঞান।
  • কারিগরি ট্রেডসম্যান: ২টি পদ (স্থায়ী), বেতন গ্রেড-১৪ (২৩,৫০০-৫৬,৮০০ টাকা)। যোগ্যতা: এসএসসি বা সমমান উত্তীর্ণ এবং স্বীকৃত কারিগরি প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট ট্রেডে ১ বছর মেয়াদি কোর্স সম্পন্ন।
  • গাড়িচালক: ২৫টি পদ (স্থায়ী), বেতন গ্রেড-১৫ (২২,৮০০-৫৫,২০০ টাকা)। যোগ্যতা: জেএসসি বা সমমান উত্তীর্ণ এবং ভারী গাড়ি চালনার বৈধ লাইসেন্স। অভিজ্ঞ চালকদের অগ্রাধিকার দেওয়া হবে।
  • অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক: ১টি পদ (স্থায়ী), বেতন গ্রেড-১৬ (২১,৯০০-৫২,৯০০ টাকা)। যোগ্যতা: এইচএসসি বা সমমান উত্তীর্ণ এবং কম্পিউটার ব্যবহারে দক্ষ।
  • অফিস সহায়ক: ১টি পদ (স্থায়ী), বেতন গ্রেড-২০ (২০,০০০-৪৮,৪০০ টাকা)। যোগ্যতা: এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ।

আবেদন ও অন্যান্য শর্তাবলি

  • বয়সসীমা: ৩১ অক্টোবর ২০২৬ তারিখে প্রার্থীদের বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য নয়।
  • আবেদন প্রক্রিয়া: শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। সরাসরি বা ডাকযোগে কোনো আবেদন গ্রহণ করা হবে না।
  • অনলাইনে আবেদন শুরুর তারিখ: ১১ অক্টোবর ২০২৬, সকাল ১০টা।
  • অনলাইনে আবেদনের শেষ তারিখ: ৩১ অক্টোবর ২০২৬, বিকাল ৫টা।
  • আবেদন ফি: ১৩ থেকে ১৬ নম্বর গ্রেডের পদের জন্য ১১২ টাকা এবং ১৭ থেকে ২০ নম্বর গ্রেডের পদের জন্য ৫৬ টাকা অনলাইন পেমেন্ট গেটওয়ের মাধ্যমে জমা দিতে হবে। তবে অনগ্রসর নাগরিক (ক্ষুদ্র নৃগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ) প্রার্থীদের জন্য সব পদের আবেদন ফি ৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

চাকরির গুরুত্বপূর্ণ তথ্য

  • দুর্গাপূজায় বর্ধিত ছুটির প্রজ্ঞাপন, ছুটিতে যা যা খোলা থাকবে।
  • ব্র্যাকের মেধাবিকাশ বৃত্তি কলেজশিক্ষার্থীদের জন্য, মাসে পাবে ৫,০০০ টাকা।
  • অভিজ্ঞতা ছাড়াই আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে অফিসার পদে চাকরি।
শেয়ার করুন