ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক পিএলসি (এনসিসি ব্যাংক) তাদের ব্যাংকিং কার্যক্রম পরিচালনার জন্য অভিজ্ঞ শাখা ব্যবস্থাপক খুঁজছে। যোগ্য ও আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ ২৫ অক্টোবর ২০২৪। প্রতিষ্ঠানটিতে ‘ব্রাঞ্চ ম্যানেজার’ পদে জ্যেষ্ঠতা অনুযায়ী ‘সিনিয়র এক্সিকিউটিভ অফিসার’ থেকে ‘ভাইস প্রেসিডেন্ট’ পদমর্যাদায় কর্মী নেওয়া হবে।
পদের বিবরণ ও কর্মস্থল
- প্রতিষ্ঠানের নাম: ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক পিএলসি।
- পদের নাম: ব্রাঞ্চ ম্যানেজার (পদমর্যাদা এসইও থেকে ভিপি)।
- চাকরির ধরন: ফুল-টাইম অফিস।
- কর্মস্থল: বাংলাদেশের যেকোনো শাখা।
শিক্ষাগত ও পেশাগত যোগ্যতা
- শিক্ষাগত যোগ্যতা: ইউজিসি অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ, এমবিএম, স্নাতকোত্তর অথবা ৪ বছর মেয়াদি স্নাতক ডিগ্রি (ব্যবসায় শাখা অগ্রাধিকার)।
- শর্ত: শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ বা শ্রেণি গ্রহণযোগ্য নয়।
- অভিজ্ঞতা: ব্যাংকিং খাতে অন্তত ৫ বছরের কাজের অভিজ্ঞতা। এর মধ্যে বর্তমান কর্মস্থলসহ শাখা ব্যবস্থাপক হিসেবে অন্তত ২ বছরের অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক।
- অগ্রাধিকার: শরিয়াহভিত্তিক ব্যাংকিংয়ে অভিজ্ঞতা, বাণিজ্যিক ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে এমটিও/পিও ব্যাকগ্রাউন্ড এবং পেশাগত সনদধারীদের অগ্রাধিকার দেওয়া হবে।
দায়িত্ব ও কর্মপরিধি
নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাকে আমানত সংগ্রহ, ঋণ ও বিনিয়োগ কার্যক্রম, বৈদেশিক বাণিজ্য পরিচালনা এবং ফি-ভিত্তিক আয় বৃদ্ধির মাধ্যমে শাখার লক্ষ্যমাত্রা অর্জন করতে হবে। এ ছাড়া গ্রাহক সেবার মানোন্নয়ন, করপোরেট ও এসএমই গ্রাহকদের সঙ্গে দীর্ঘমেয়াদি সম্পর্ক স্থাপন, পোর্টফোলিও পরিচালনা এবং শাখার কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে কাজের সঠিক বণ্টন ও নেতৃত্বের দায়িত্ব পালন করতে হবে। একই সঙ্গে ব্যাংকিং কমপ্লায়েন্স ও তদারকি নিশ্চিত করাও তার দায়িত্বের অন্তর্ভুক্ত। ব্যালেন্স শিট পরিচালনা, পোর্টফোলিও মান নিশ্চিতকরণ ও অ্যাসেট কোয়ালিটি বজায় রাখা।
বেতন ও আবেদন প্রক্রিয়া
- বেতন: অভিজ্ঞ প্রার্থীদের জন্য আকর্ষণীয় বেতন প্যাকেজ আলোচনার মাধ্যমে নির্ধারণ করা হবে।
- আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীরা ব্যাংকের ক্যারিয়ার পোর্টাল বা নির্ধারিত লিংকের মাধ্যমে বিস্তারিত তথ্য জেনে আবেদন করতে পারবেন।
চাকরির গুরুত্বপূর্ণ তথ্য
- বেতন স্কেল: ৮২৫০ থেকে ৩০২৩০ টাকা।
- সর্বনিম্ন ৩০ বছর।
- আগের নিয়মেই ফিরছে ক্যাডেট কলেজের ভর্তি পরীক্ষা, ২০২৭–এর সিলেবাস প্রকাশ।
- বেতন ও সুযোগ-সুবিধা।
- ৫ বছরে ১ কোটি কর্মী পাঠানোর লক্ষ্য: কতটা প্রস্তুত আমাদের দক্ষতা প্রশিক্ষণ।
- আগ্রহী প্রার্থীরা চাকরি বিজ্ঞপ্তির বিস্তারিত জানতে এই লিংকে প্রবেশ করুণ।





