২৫ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

না ফেরার দেশে ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটন

প্রকাশ:

বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটন শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তিনি দীর্ঘদিন ধরে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ছিলেন। শারীরিক অবস্থার অবনতি ঘটায় গত ৪ অক্টোবর, শনিবার রাতে তাকে হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়েছিল। শেষ পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে পাড়ি দিলেন তিনি।

মাহফুজুল হায়দার চৌধুরী রোটন ২০০৬ থেকে ২০১১ সাল পর্যন্ত বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। তার মৃত্যুতে রাজনীতির অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

শেয়ার করুন