২০ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

আইপিইউ’র এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান হলেন স্পিকার হাফিজ উদ্দিন

প্রকাশ:

ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) এশিয়া-প্যাসিফিক গ্রুপের (এপিজি) নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। তানজানিয়ার আরুশায় অনুষ্ঠিত আইপিইউ’র ১৫৩তম অ্যাসেম্বলিতে সোমবার তিনি আনুষ্ঠানিকভাবে ভুটানের স্পিকার টেম্পা দর্জির কাছ থেকে এই নতুন দায়িত্ব বুঝে নেন। ৩৭টি সদস্যদেশ নিয়ে গঠিত এশিয়া-প্যাসিফিক গ্রুপে বাংলাদেশের এই নেতৃত্বের মাধ্যমে আন্তর্জাতিক সংসদীয় অঙ্গনে দেশটির প্রতিনিধিত্ব আরও সুসংহত হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

স্পিকারের সফরসঙ্গী জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো: গোলাম সরওয়ার ভুইয়া এক তথ্যবিবরণীতে বিষয়টি নিশ্চিত করেছেন। একই সম্মেলনে আইপিইউ’র নির্বাহী কমিটির সদস্য পদে নির্বাচিত হয়েছেন বাংলাদেশের সংসদ সদস্য জহরত আদিব চৌধুরী। ৩৭টি সদস্যদেশের সরাসরি ভোটে তিনি মঙ্গোলিয়ার প্রার্থীকে পরাজিত করে এই সাফল্য অর্জন করেছেন। আন্তর্জাতিক সংসদীয় পরিসরে বাংলাদেশের জন্য এটি একটি বড় অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে। সফররত সংসদীয় দলের পক্ষ থেকে এই উভয় সাফল্যের খবর নিশ্চিত করা হয়েছে।

শেয়ার করুন