করমুক্ত আয়সীমা বৃদ্ধি: সীমিত আয়ের মানুষের জন্য স্বস্তির বার্তা

প্রকাশ:

বর্তমান জীবনযাত্রার ব্যয় বিবেচনায় করমুক্ত আয়সীমা বাড়ানোর যে সিদ্ধান্ত সরকার গ্রহণ করেছে, তা অত্যন্ত বাস্তবসম্মত ও জনবান্ধব একটি উদ্যোগ। স্বল্প আয়ের মানুষের জন্য এই পদক্ষেপ স্বস্তির বার্তা নিয়ে এসেছে এবং এটি সাধুবাদ পাওয়ার যোগ্য।

তবে এই সিদ্ধান্তের সুফল সাধারণ মানুষ যেন পুরোপুরি ভোগ করতে পারে, তা নিশ্চিত করা জরুরি। এজন্য কেবল আয়সীমা বাড়ানোই যথেষ্ট নয়; করব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে। পাশাপাশি কার্যকর প্রশাসনিক সংস্কারের মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠা করা গেলে এই জনবান্ধব সিদ্ধান্তের প্রকৃত উদ্দেশ্য সফল হবে।

শেয়ার করুন