রাজধানীর মিরপুর ও বাড্ডায় বাসে আগুনের ঘটনার পর এবার দক্ষিণ কেরানীগঞ্জ থানার সামনে একটি পিকআপে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে থানার সামনের মূল সড়কে রাখা জব্দকৃত পিকআপটিতে আগুন দেওয়া হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দক্ষিণ কেরানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আজগর আলী জানান, রাত সাড়ে ৯টার দিকে কে বা কারা এই আগুন ধরিয়ে দেয়। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে। উল্লেখ্য, একই দিন সন্ধ্যায় মিরপুরে দুটি বাসে এবং মধ্য বাড্ডায় একটি বাসে আগুনের ঘটনা ঘটেছিল।





