কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) গত শুক্রবার বিকেল ৩টার দিকে কোটবাড়ি এলাকার বাসা থেকে বের হওয়ার পর থেকে নিখোঁজ ছিল। সপ্তম শ্রেণির এই শিক্ষার্থীকে খুঁজতে শুরু করে পরিবারের সদস্যরা।
শনিবার সকাল ১১টার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন দক্ষিণমোড় এলাকায় তার মরদেহ পাওয়া যায়। স্থানীয় আব্দুল কাদের জিলানী নামের এক ব্যক্তি কাজের সময় মরদেহটি প্রথম দেখতে পেয়ে আশপাশের লোকজনকে খবর দেন। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
পরিবার জানায়, অপ্রতিম বন্ধুদের সঙ্গে ছবি তোলার কথা বলে তার মায়ের আইফোন নিয়ে বাসা থেকে বেরিয়েছিল। অপ্রতিমের হঠাৎ নিখোঁজ হওয়ার ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ ঘটনার রহস্য উন্মোচনে কাজ শুরু করেছে। প্রতিবেদনে যোগ করা তথ্য: শনিবার সকাল ১১ টার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন দক্ষিণমোড় এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।





