৩১ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

হরমুজ প্রণালিতে উন্নত ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের

প্রকাশ:

কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির আকাশে একটি উন্নত এমকিউ-১ ড্রোন লক্ষ্যবস্তু বানিয়ে ধ্বংস করার দাবি করেছে ইরানের ইসলামিক রেভ্যুলেশনারি গার্ড করপস (আইআরজিসি)। এই নৌপথের পশ্চিম অংশে চালকবিহীন এই আকাশযানটি ভূপাতিত করা হয়।

সোমবার সামরিক বাহিনীটি এক বিবৃতির মাধ্যমে ড্রোনটি ধ্বংসের বিষয়টি নিশ্চিত করেছে। ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সির বরাতে আল জাজিরা এ তথ্য জানিয়েছে।

তাসনিম বার্তা সংস্থায় প্রকাশিত আইআরজিসির বিবৃতিতে জানানো হয়েছে, জাতীয় সমন্বিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার নির্দেশনায় পরিচালিত তাদের অ্যারোস্পেস ফোর্সের একটি নতুন ও অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে এই আক্রমণ চালানো হয়েছে। তবে ভূপাতিত ড্রোনটির মালিকানা কার বা এটি কোন দেশের হয়ে কার্যক্রম চালাচ্ছিল, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

শেয়ার করুন