দেশের সামগ্রিক উন্নয়ন ও অগ্রগতির ধারাকে টেকসই করতে সৎ ও ভালো মানুষের রাজনীতিতে আসা জরুরি বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ব্যারিস্টার আন্দালিভ রহমান। তিনি বলেন, আমরা যদি যোগ্য ও সৎ রাজনীতিবিদ তৈরি করতে ব্যর্থ হই, তবে যে স্বপ্নের কথা বা উন্নয়নের প্রতিশ্রুতিই দেওয়া হোক না কেন, তা দীর্ঘস্থায়ী হবে না।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) সংসদ ভবনের এলডি হলে আয়োজিত এক সেমিনারে প্রধান আলোচকের বক্তব্যে তিনি এ কথা বলেন। বরিশাল ডিভিশনাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিডিজেএ) আয়োজিত ‘আগামীর বরিশাল বিভাগ : সম্ভাবনা ও করণীয়’ শীর্ষক ওই সেমিনারে তিনি রাজনীতির গুণগত পরিবর্তনের ওপর গুরুত্বারোপ করেন।





