আগামীকাল শনিবার ১৪৪৮ হিজরি সনের পবিত্র রবিউস সানি মাসের চাঁদ দেখার সিদ্ধান্ত নিতে সভা আহ্বান করেছে জাতীয় চাঁদ দেখা কমিটি। রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সভাকক্ষে সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে এই সভা অনুষ্ঠিত হবে।
ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা বিল্লাল বিন কাশেম শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন। সভায় সভাপতিত্ব করবেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।





