রংপুর ও রাজশাহীর যেসব এলাকায় আজ বিদ্যুৎ থাকবে না

প্রকাশ:

জরুরি উন্নয়নকাজের অংশ হিসেবে আজ শুক্রবার রংপুর ও রাজশাহী জেলার বেশ কয়েকটি এলাকায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। লাইনের নিকটবর্তী গাছের ডালপালা ছাঁটাইয়ের কারণে সকাল থেকেই বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হবে।

নেসকো রংপুরের বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ১১ কেভি মেডিকেল ফিডারের আওতায় গাছের শাখা-প্রশাখা কর্তনের কাজের জন্য সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না। এ ছাড়া রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণে ডুয়েল সোর্স লাইন থাকায় সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ৩ ঘণ্টা ১১ কেভি মেডিকেল ও আরকে রোড—এই দুই ফিডারের বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

অন্যদিকে, নেসকো রাজশাহীর বিক্রয় ও বিতরণ বিভাগ-১ জানিয়েছে, গাছের ডাল কাটার কারণে শুক্রবার সকাল সাড়ে ৭টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত বেশ কিছু এলাকায় পর্যায়ক্রমে বিদ্যুৎ বন্ধ রাখা হচ্ছে। এলাকাগুলোর মধ্যে রয়েছে রুয়েট ক্যাম্পাস, ভার্সিটি ক্যাম্পাস, সাগরপাড়া, বোসপাড়া, মুহাম্মদপুর টিকাপাড়া, খুলিপাড়া, সেখেরচক, পঞ্চবটি ও এর আশপাশের এলাকা। তবে নির্ধারিত সময়ের আগে কাজ শেষ হলে দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে বলে জানানো হয়েছে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য নেসকো কর্তৃপক্ষ আন্তরিক দুঃখ প্রকাশ করেছে।

শেয়ার করুন