মহাখালীতে এসকে শপিং মলের পেছনের ভবনে আগুন

প্রকাশ:

রাজধানীর মহাখালীতে একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বেলা ১১টা ১২ মিনিটে আগুন লাগার খবর পান ফায়ার সার্ভিসের কর্মীরা।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মহাখালীর ব্রিটিশ আমেরিকান টোবাকোর পুরোনো ভবনের কাছে এসকে শপিং মলের পেছনের একটি ভবনে এই অগ্নিকাণ্ড ঘটেছে।

আগুন লাগার খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। তারা বর্তমানে আগুন নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে।

prothomalo-bangla/2026-09-10/zlslsarj/Fire.jpg

শেয়ার করুন