রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পদবির আগে সম্মানসূচক শব্দ ব্যবহারে নিষেধাজ্ঞা

প্রকাশ:

রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং উপমন্ত্রীদের পদবির আগে আর ‘মহামান্য’ বা ‘মাননীয়’-এর মতো সম্মানসূচক শব্দ ব্যবহার করা যাবে না। বুধবার মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা এক পরিপত্রে এই নতুন নির্দেশনা দেয়া হয়েছে।

সরকারি দাপ্তরিক যোগাযোগ, নথিপত্র এবং সারসংক্ষেপে এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেয়া হয়েছে। মন্ত্রণালয়, বিভাগ এবং এর অধীনস্থ সব দপ্তরকে এই নির্দেশনা মেনে চলার জন্য অনুরোধ করা হয়েছে। বুধবার থেকেই এই আদেশ কার্যকর করার বিষয়টি পরিপত্রে উল্লেখ রয়েছে।

শেয়ার করুন