মারা গেছেন গাইবান্ধা-৪ আসনের সাবেক এমপি মনোয়ার হোসেন চৌধুরী

প্রকাশ:

গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সাবেক দুইবারের সংসদ সদস্য এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) সাবেক প্রধান প্রকৌশলী আলহাজ্ব মনোয়ার হোসেন চৌধুরী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি মৃত্যুকালে স্ত্রী, এক মেয়ে ও দুই ছেলে রেখে গেছেন।

মনোয়ার হোসেন চৌধুরীর জন্ম গোবিন্দগঞ্জ উপজেলার কামদিয়া ইউনিয়নের কামদিয়া গ্রামে। ছাত্রজীবন থেকেই তিনি রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন এবং একসময় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শাখা ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করেছেন।

কর্মজীবনে তিনি গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসন থেকে নবম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। এছাড়া তিনি বিসিআইসির সভাপতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি ও প্রশাসনিক পদে দায়িত্ব পালন করেছেন।

শেয়ার করুন