বাংলাদেশে ঘটে যাওয়া বিভিন্ন অপরাধের স্বচ্ছ তদন্ত ও জবাবদিহি নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করেছে জাতিসংঘ। বিশেষ করে ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বিক্ষোভকারীদের ওপর যে দমন-পীড়ন চালানো হয়েছিল, সেগুলোর বিষয়ে জাতিসংঘের নিজস্ব ফ্যাক্ট-ফাইন্ডিং মিশন যে তথ্য সংগ্রহ করেছে, তার আলোকে ন্যায়বিচার প্রত্যাশা করছে সংস্থাটি। মঙ্গলবার নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে নিয়মিত মধ্যাহ্ন ব্রিফিংয়ে মহাসচিব আন্তোনিও গুতেরেসের উপমুখপাত্র ফারহান হক সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন। মঙ্গলবার (১০ নভেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে নিয়মিত মধ্যাহ্ন ব্রিফিংয়ে মহাসচিব আন্তোনিও গুতেরেসের উপমুখপাত্র ফারহান হক এসব কথা বলেন।
ব্রিফিংয়ে অংশ নেওয়া বাংলাদেশি সাংবাদিক আবু সুফিয়ান শেখ হাসিনা ও তার সমর্থকদের কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তোলেন। তিনি অভিযোগ করেন, শেখ হাসিনা হাজারো মানুষের মৃত্যুর জন্য দায়ী, যা আন্তর্জাতিক গণমাধ্যম এবং জাতিসংঘের ফ্যাক্ট-ফাইন্ডিং প্রতিবেদনের তথ্যেও স্পষ্ট। এছাড়া তার অনুসারীরা দেশ অস্থিতিশীল করার চেষ্টা করছেন বলেও দাবি করা হয়। এ বিষয়ে জাতিসংঘের অবস্থান জানতে চাওয়া হলে ফারহান হক বলেন, ফ্যাক্ট-ফাইন্ডিং মিশনের নথিবদ্ধ ঘটনাসহ বাংলাদেশে সংঘটিত সব অপরাধের জবাবদিহি আমরা নিশ্চিত দেখতে চাই। অন্যদিকে, তার নেতা-কর্মীরা আবারও বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন।
তবে অপরাধের বিচারের পাশাপাশি সব রাজনৈতিক দলের অংশগ্রহণের স্বাধীনতার বিষয়টিও সমান গুরুত্বের সাথে উল্লেখ করেন জাতিসংঘের এই মুখপাত্র। তিনি স্পষ্ট করেন যে, অপরাধের বিচার ও রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের অধিকারকে আলাদাভাবে দেখা উচিত। তার মতে, সব রাজনৈতিক দল এবং ব্যক্তিবর্গের অবাধে রাজনীতিতে অংশগ্রহণের সুযোগ থাকা প্রয়োজন।
উল্লেখ্য যে, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের আমন্ত্রণে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের দপ্তর এই ফ্যাক্ট-ফাইন্ডিং মিশন পরিচালনা করেছিল। ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি জেনেভায় এই প্রতিবেদনটি প্রকাশিত হয়, যেখানে জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলন এবং তা দমনে নিরাপত্তা বাহিনীর ভূমিকার বিস্তারিত চিত্র উঠে আসে। প্রতিবেদনে বলা হয়, ২০২৪ সালের ১৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত প্রায় ১ হাজার ৪০০ মানুষ নিহত হয়ে থাকতে পারেন, যাদের অধিকাংশই নিরাপত্তা বাহিনীর গুলিতে প্রাণ হারিয়েছেন। এছাড়া নিহতদের মধ্যে ১২ থেকে ১৩ শতাংশই ছিল শিশু। গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের মাধ্যমেই মূলত ওই দমন-পীড়নের সমাপ্তি ঘটেছিল।





