আপিল বিভাগে নিয়মিত বিচারিক কার্যক্রম শুরু হয়েছে

প্রকাশ:

প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে বিচারিক কার্যক্রম পুনরায় শুরু হয়েছে। বুধবার সকাল সাড়ে ৯টায় সুপ্রিম কোর্টের আপিল বিভাগে এই নিয়মিত বিচারিক কার্যক্রম শুরু হয়।

প্রধান বিচারপতির নেতৃত্বাধীন চার সদস্যের এই বেঞ্চে অন্য বিচারপতি হিসেবে রয়েছেন বিচারপতি এস এম এমদাদুল হক, বিচারপতি ফারাহ মাহবুব এবং বিচারপতি মো. হাবিবুল গণি।

এর আগে মঙ্গলবার সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতির সঙ্গে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চের শুনানিকে কেন্দ্র করে একটি বিশেষ পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। সেই ঘটনার প্রেক্ষিতে এক পর্যায়ে বিচারপতিরা আপিল বিভাগের বিচারকাজ মুলতবি ঘোষণা করে এজলাস ত্যাগ করেছিলেন।

শেয়ার করুন