কক্সবাজারের সমুদ্রসৈকতে নতুন লুকে ধরা দিলেন অভিনেত্রী দীঘি

প্রকাশ:

কক্সবাজার সমুদ্রসৈকতে হঠাৎই দেখা মিলেছে জনপ্রিয় অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘির। সম্প্রতি তিনি নিজের ফেসবুক পেজে সৈকতে তোলা দুটি ছবি প্রকাশ করেছেন, যা মুহূর্তের মধ্যেই নেটিজেনদের নজর কেড়েছে। নীল সমুদ্র, ঢেউ আর বালুচরের মাঝে স্বাভাবিক ভঙ্গিতে তোলা দীঘির ছিমছাম সাজের এই লুক ভক্তদের মাঝে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

নিজের ফেসবুক পেজে ছবিগুলো শেয়ার করে দীঘি লিখেছেন, ‘আমি এসেছি সাগর পাড়ে ‘গো প্লান’-এর সাথে।’ সাধারণত সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের জীবনের বিভিন্ন মুহূর্তের ছবি ও ভিডিও নিয়মিত শেয়ার করেন এই অভিনেত্রী। এবারও তাঁর নতুন পোস্টের নিচে ভক্তরা নানা মন্তব্য ও প্রশংসায় ভরিয়ে দিয়েছেন।

জানা গেছে, বর্তমানে শুটিংয়ের কাজে কক্সবাজারে রয়েছেন দীঘি। তবে ঠিক কোন প্রজেক্টের শুটিং করছেন, তা নিয়ে এখনই মুখ খুলতে নারাজ তিনি। এই নতুন কাজটি সিনেমা, ওয়েব কনটেন্ট নাকি অন্য কোনো বিশেষ প্রকল্প—তা জানতে চাইলে দীঘি বলেন, ‘অপেক্ষা করুন, সময় হলে জানতে পারবেন।’

উল্লেখ্য যে, শিশুশিল্পী হিসেবে চলচ্চিত্রে যাত্রা শুরু করা দীঘি ছোটবেলা থেকেই দর্শকদের কাছে ব্যাপক জনপ্রিয়। পরবর্তী সময়ে নায়িকা হিসেবে বড় পর্দায় নিজের অবস্থান তৈরি করেছেন তিনি।

শেয়ার করুন