১১ দিনে ১০০ কোটি ডলারের তেল বিক্রি করল ইরান

প্রকাশ:

তীব্র আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এবং চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যেও ইরান বিশ্ববাজারে তাদের তেল বিক্রি অব্যাহত রেখেছে। দেশটির কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, গত ১১ দিনে ইরান ১০০ কোটি ডলারেরও বেশি মূল্যের তেল রপ্তানি করে রাজস্ব অর্জন করেছে। এই বিশাল অংকের বৈদেশিক মুদ্রা ২ সেপ্টেম্বর দেশটির কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভে যুক্ত হয়েছে। আল জাজিরার প্রতিবেদনে ফার্স নিউজের বরাতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের এই নতুন রাজস্ব অর্জনের ফলে বৈদেশিক মুদ্রার চাহিদা মেটানোর সক্ষমতা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে বলে মনে করা হচ্ছে। এদিকে, চলতি ২০২৬-২৭ অর্থবছরের (যা ২১ মার্চ ২০২৬ থেকে ২০ মার্চ ২০২৭ পর্যন্ত কার্যকর) প্রথম পাঁচ মাসেই ইরান তার বার্ষিক বাজেটে প্রাক্কলিত মোট তেল আয়ের ৮০ শতাংশেরও বেশি অর্জন করতে সক্ষম হয়েছে। উল্লেখ্য, বৈশ্বিক জ্বালানি সংকট এবং হরমুজ প্রণালি ঘিরে সামরিক উত্তেজনা থাকা সত্ত্বেও আন্তর্জাতিক বাজারে ইরানের তেল সরবরাহ স্বাভাবিক রয়েছে।

শেয়ার করুন