ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখ বাঁধা অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

প্রকাশ:

রাজধানীর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওপর থেকে মুখে স্কচটেপ বাঁধা অবস্থায় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে সংশ্লিষ্ট থানা পুলিশ। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে লাশটি উদ্ধার করা হয়। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বনানী থানার উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৩৫ থেকে ৪০ বছর। তার পরনে সিএনজি চালকদের ইউনিফর্মের মতো নীল রঙের শার্ট ও লুঙ্গি ছিল। নিহতের মুখ স্কচটেপ দিয়ে বাঁধা ছিল।

পুরো এলিভেটেড এক্সপ্রেসওয়েটি নিরাপত্তাক্যামেরার নজরদারিতে রয়েছে। এমন কঠোর নজরদারির মধ্যে কিভাবে ওই ব্যক্তির লাশ এক্সপ্রেসওয়ের ওপর এলো, তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। বনানী থানার এসআই নজরুল ইসলাম বলেন, আমরা এ বিষয়ে তদন্ত করছি। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে।

শেয়ার করুন