২৭ জেলায় স্থানীয় সরকার বিভাগে নতুন উপ-পরিচালক নিয়োগ

প্রকাশ:

বিসিএস প্রশাসন ক্যাডারের ২৭ জন কর্মকর্তাকে দেশের বিভিন্ন জেলার স্থানীয় সরকার বিভাগে উপ-পরিচালক পদে বদলি ও পদায়ন করেছে সরকার। উপসচিব পদমর্যাদার এই কর্মকর্তাদের নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপনটি রবিবার (৩০ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা হয়।

নরসিংদী, টাঙ্গাইল, ঝিনাইদহ, সাতক্ষীরা, রাজশাহী, জয়পুরহাট, পাবনা, সিলেট, হবিগঞ্জ, বরিশাল, ভোলা, পিরোজপুর, চট্টগ্রাম, চাঁদপুর, বান্দরবান, খাগড়াছড়ি, রাঙামাটি, ফেনী, লক্ষ্মীপুর, রংপুর, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও, ময়মনসিংহ, নেত্রকোনা ও জামালপুর জেলায় নতুন উপ-পরিচালকদের দায়িত্ব দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে সংশ্লিষ্ট কর্মকর্তাদের আগামী ৩ সেপ্টেম্বরের মধ্যে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে। যদি কোনো কর্মকর্তা নির্ধারিত সময়ের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করতে ব্যর্থ হন, তবে ওইদিন অপরাহ্নে বর্তমান কর্মস্থল থেকে তাকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত করা হবে বলেও নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।

শেয়ার করুন