‎মহান নবী দিবস উপলক্ষে আগামীকাল ঢাকায় বর্ণাঢ্য পদযাত্রা ও সেমিনারের আয়োজন

প্রকাশ:



‎মোহাম্মদ হায়দার আলী (এম.এ):

‎মানবতার মুক্তির দূত হযরত মুহাম্মদ মোস্তফা আহমদ মোজতবা (দরুদ)-এর ৫৭০ খ্রিস্টাব্দের ২৯ আগস্ট (মোতাবেক ১২ই রবিউল আউয়াল, সোমবার) এই ধরাধামে শুভ আগমন উপলক্ষে আগামীকাল ঢাকায় বিশেষ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। প্রিয় নবীর আগমনের ১৪৫৬তম সৌর বার্ষিকী স্মরণে বাংলাদেশ তরীকত পরিষদ (বিটিপি) এই উদযাপনের উদ্যোগ নিয়েছে।কর্মসূচির অংশ হিসেবে আগামীকাল ২৯ আগস্ট (শনিবার) বাদে যুহর হযরত খাজা সৈয়দ শরফুদদীন চিশতী (রহ.)-এর মাজার (হাইকোর্ট মাজার প্রাঙ্গণ) থেকে একটি বর্ণাঢ্য পদযাত্রা (জুলুশ) বের করা হবে। পদযাত্রাটি রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) মিলনায়তনে গিয়ে শেষ হবে।এরপর বিএমএ হলে এক বিশাল আলোচনা সভা ও সেমিনার অনুষ্ঠিত হবে। উক্ত সেমিনারে সভাপতিত্ব (ছদারত) করবেন সিলসিলায়ে রাহে ভান্ডারের গ্র্যান্ড শায়খ, চট্টগ্রাম দরবার শরীফের সাজ্জাদানশীন এবং বিটিপির প্রেসিডিয়াম মেম্বার হযরতুল আল্লামা ছুফি ছৈয়দ জাফর ছাদেক শাহ (মাঃ)।আয়োজক কমিটির পক্ষ থেকে এই পুণ্যময় ও ঐতিহাসিক কর্মসূচিতে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকে উপস্থিত থাকার জন্য সাদর আমন্ত্রণ জানানো হয়েছে।

শেয়ার করুন