নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে থানা বিএনপি, যুবদল, শ্রমিক দল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের অংশগ্রহণে চিটাগাং রোড থেকে সাইনবোর্ড পর্যন্ত প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়। মিছিলটি চিটাগাং রোড থেকে সাইনবোর্ড হয়ে মৌচাক পর্যন্ত গিয়ে শেষে অবস্থান কর্মসূচিতে রূপ নেয়। এতে কারা নির্যাতিত, ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীরা অংশ নেন।
১০ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ, রোজ মঙ্গলবার অনুষ্ঠিত এ কর্মসূচিতে সার্বিক নেতৃত্ব ও সহযোগিতায় ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক, ২ নং ওয়ার্ডের সাবেক কমিশনার ও থানা বিএনপি সভাপতি পদপ্রার্থী জননন্দিত, ত্যাগী ও কারা নির্যাতিত নেতা মোঃ ইকবাল হোসেন।
এছাড়া উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের রাজপথের ত্যাগী নেতা ও আহ্বায়ক সদস্য আক্তার হোসেন টুটুল, ২ নং ওয়ার্ড যুবদলের রাজপথের ত্যাগী নেতা রাজা মিয়া, ২ নং ওয়ার্ড যুবদলের সভাপতি পদপ্রার্থী মোঃ জাহিদ, প্রচার সম্পাদক মোঃ ফারুক, ২ নং ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক পলাশ, যুবদলের রাজপথের ত্যাগী নেতা আজহারুল হক নিপু এবং রাজপথের ত্যাগী নেতা মোঃ জহির।
শ্রমিক দলের পক্ষ থেকে সিদ্ধিরগঞ্জ থানা শ্রমিক দলের সদস্য সচিব ও রাজপথের ত্যাগী নেতা মোঃ শরীফ হোসেনের নেতৃত্বে কর্মসূচিতে অংশ নেন ২ নং ওয়ার্ড শ্রমিক দলের আহ্বায়ক আলমগীর হোসেন, সদস্য সচিব মোঃ মোস্তফা, ২ নং ওয়ার্ডের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সিদ্ধিরগঞ্জ থানা শ্রমিক দলের সদস্য মামুন মোল্লা।
এছাড়াও উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা ২ নং ওয়ার্ডের যুগ্ম আহ্বায়ক ত্যাগী ও পরীক্ষিত নেতা রাসেল হাওলাদার, মোঃ মজিবর, মোঃ আজাহার, আশরাফ, বাবু, হাফিজুর হাওলাদার এবং ঢাকা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন ৩২৭৩-এর সাংগঠনিক সম্পাদক ও ত্যাগী-পরীক্ষিত নেতা মোঃ বাবু খাঁন। এছাড়া অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
সংবাদকর্মীরা জানান, কারা নির্যাতিত ও পরীক্ষিত নেতাকর্মীদের এ শান্তিপূর্ণ প্রতিবাদী মিছিল ও অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে।
স্থানীয প্রতিনিধি
টেননিউজ২৪





