২৬ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জে শ্রমিক দলের প্রতিবাদ মিছিল

প্রকাশ:

বিশেষ প্রতিনিধি, টেননিউজ২৪

১০ নভেম্বর ২০২৬, মঙ্গলবার নারায়ণগঞ্জে শ্রমিক দলের এক প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। সিদ্ধিরগঞ্জ থানা শ্রমিক দলের আয়োজনে চিটাগাং রোড থেকে সাইনবোর্ড পর্যন্ত এই প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে থানা বিএনপি, যুবদল, শ্রমিক দলসহ স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা অংশ নেন।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, নিষিদ্ধ সংগঠন ঘোষিত আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে সিদ্ধিরগঞ্জ থানা শ্রমিক দলের কারা নির্যাতিত, রাজপথ কাঁপানো পরীক্ষিত ত্যাগী নেতা টিএইচ তোফার নেতৃত্বে এই শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়। মিছিলে স্থানীয় নেতৃবৃন্দসহ উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর শ্রমিক দলের আহ্বায়ক, কারা নির্যাতিত, রাজপথ কাঁপানো পরীক্ষিত ত্যাগী নেতা এবং শ্রমিক অধিকার আদায়ে সোচ্চার আলোচিত ব্যক্তিত্ব মোঃ এসএম আসলাম।

এ সময় মোঃ এসএম আসলাম ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতাকর্মীদের নৈরাজ্যের বিরুদ্ধে জ্বালাময়ী বক্তব্য দেন। মিছিলে বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীদের গণ উপস্থিতি ছিল। আয়োজকরা জানান, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সন্ত্রাসের বিরুদ্ধে তাদের এই শান্তিপূর্ণ প্রতিবাদী মিছিল অব্যাহত থাকবে।

শেয়ার করুন