দেশে হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, মোট প্রাণহানি ৯৬০

প্রকাশ:

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ১০০ জনের শরীরে হামের উপসর্গ এবং ৭০ জনের নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এই পরিসংখ্যানটি বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত সময়ের।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে আক্রান্ত হয়ে ও হামের উপসর্গ নিয়ে মোট ৯৬০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৮৬১ জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে এবং ৯৯ জন মারা গেছে নিশ্চিত হামে।

বিভাগভিত্তিক মৃত্যুর পরিসংখ্যানে দেখা যায়, হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি ৩৮৫ জন মারা গেছে ঢাকা বিভাগে। এরপর সিলেট বিভাগে ১৪৮ জন, ময়মনসিংহে ৭৪ জন, রাজশাহীতে ৯২ জন, চট্টগ্রামে ৬৪ জন, বরিশালে ৫১ জন, খুলনায় ৩৩ জন এবং রংপুর বিভাগে ১৪ জনের মৃত্যু হয়েছে।

প্রতিবেদনের তথ্যমতে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট ১ লাখ ৫৪ হাজার ৭৯২ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। একই সময়ে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ১৮ হাজার ৭৯৬ জনের।

স্বাস্থ্য অধিদপ্তরের এই পরিসংখ্যানে বয়সভিত্তিক কোনো তথ্য উল্লেখ করা হয়নি। তবে রোগতত্ত্ববিদেরা জানিয়েছেন, হাম সব বয়সী মানুষের হতে পারে, যদিও শিশুরাই এতে বেশি আক্রান্ত হয়। প্রাদুর্ভাবের এই সময়ে হামের উপসর্গ নিয়ে যত মৃত্যু হচ্ছে, তার সবই হামে মৃত্যু হিসেবে গণ্য করা হচ্ছে।

শেয়ার করুন