বাধ্যতামূলক অবসরে পুলিশের ৪৯ পরিদর্শক

প্রকাশ:

পুলিশের পরিদর্শক পদমর্যাদার ৪৯ জন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার (১৪ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ সংক্রান্ত একটি আদেশ জারি করা হয়, যা পরবর্তীতে শুক্রবার মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

মন্ত্রণালয়ের আদেশে উল্লেখ করা হয়েছে, সংশ্লিষ্ট কর্মকর্তাদের চাকরির মেয়াদ ২৫ বছর পূর্ণ হওয়ায় জনস্বার্থে তাদের অবসরে পাঠানো হয়েছে। সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ নম্বর ধারা অনুযায়ী, কোনো সরকারি কর্মচারীর চাকরির মেয়াদ ২৫ বছর পূর্ণ হওয়ার পর জনস্বার্থে প্রয়োজন মনে করলে সরকার কোনো কারণ দর্শানো ছাড়াই তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাতে পারে।

শেয়ার করুন