দুই সপ্তাহের অচলাবস্থা কাটিয়ে রোববার পুনরায় সচল হয়েছে সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর। ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হামলার প্রেক্ষিতে নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য বিমানবন্দরটি এতদিন বন্ধ রাখা হয়েছিল। ফ্লাইট পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ফ্লাইট রাডার নিশ্চিত করেছে যে, রোববার ভোরে বিমানবন্দরটি থেকে জেদ্দার উদ্দেশ্যে একটি ফ্লাইট ছেড়ে গেছে।
এর আগে শনিবার বিমানবন্দর কর্তৃপক্ষ এক্সে দেওয়া এক ঘোষণায় জানায়, ২৫ অক্টোবর থেকে অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য ১ নম্বর টার্মিনাল এবং জাতীয় পতাকাবাহী সংস্থার আন্তর্জাতিক ফ্লাইটের জন্য ২ নম্বর টার্মিনাল নির্দিষ্ট করা হয়েছে। এদিকে, ইরান-সমর্থিত হুতি গোষ্ঠীটি ভবিষ্যতে আরও হামলার হুঁশিয়ারি দিয়েছে বলে এএফপি সূত্রে জানা গেছে।





