৯ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

হাসপাতালে চিকিৎসাধীন ভূমিমন্ত্রীকে দেখতে গেলেন রাষ্ট্রপতি

প্রকাশ:

রবিবার (২৫ অক্টোবর) সকালে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনুকে দেখতে যান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হাসপাতালে পৌঁছে তিনি মন্ত্রীর শারীরিক অবস্থার সার্বিক খোঁজখবর নেন।

এ সময় রাষ্ট্রপতি মন্ত্রীর চলমান চিকিৎসা প্রক্রিয়ার বিষয়ে সংশ্লিষ্ট চিকিৎসকদের সঙ্গে বিস্তারিত কথা বলেন। পরিদর্শন শেষে তিনি ভূমিমন্ত্রীর দ্রুত সুস্থতা ও আরোগ্য কামনা করেন।

শেয়ার করুন