নিয়োগের বিবরণ ও পদের নাম
হবিগঞ্জ পৌরসভার বিভিন্ন শূন্য পদে লোকবল নিয়োগের উদ্দেশ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মোট ১০টি পদে জনবল নিয়োগ করা হবে। আবেদনকারী প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদনপত্র পাঠাতে হবে।
- উচ্চমান সহকারী (গ্রেড-১৫, বেতন ২২,৮০০-৫৫,২০০ টাকা)
- বাজার পরিদর্শক (গ্রেড-১৪, বেতন ২৩,৫০০-৫৬,৮০০ টাকা)
- সহকারী লাইসেন্স পরিদর্শক (গ্রেড-১৬, বেতন ২১,৯০০-৫২,৯০০ টাকা)
- সহকারী কর আদায়কারী, নিম্নমান সহকারী কাম কম্পিউটার অপারেটর, আদায়কারী (বাজার শাখা), জিপচালক, বিদ্যুৎ মিস্ত্রি, পাম্পচালক ও অফিস সহায়ক (সর্বনিম্ন গ্রেড-২০, বেতন ২০,০০০-৪৮,৪০০ টাকা)
আবেদন প্রক্রিয়া ও ফি
আগ্রহী প্রার্থীদের সব শিক্ষাগত যোগ্যতার সনদ ও প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদনপত্র সরাসরি অথবা ডাকযোগে ‘প্রশাসক, হবিগঞ্জ পৌরসভা, হবিগঞ্জ’ বরাবর পাঠাতে হবে।
আবেদন ফি হিসেবে ১, ২ ও ৪ নম্বর পদের জন্য ৩০০ টাকা এবং বাকি পদগুলোর জন্য ২০০ টাকা জমা দিতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ আগামী ২০ ডিসেম্বর। নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য পৌরসভার সংশ্লিষ্ট কার্যালয় থেকে জানা যাবে।
- পদসংখ্যা: ১।
- ৫০তম বিসিএসের ফল কি নির্ধারিত সময়েই প্রকাশ সম্ভব।
- জাতীয় সংসদ সচিবালয়ে ১১ থেকে ২০ গ্রেডে চাকরি, পদ ১৫৫।
- শিক্ষার্থীদের বৃত্তি দেবে সোনালী ব্যাংক, কারা আবেদন করতে পারবেন।





