সংযুক্ত আরব আমিরাত থেকে এক বিলিয়ন ডলারের বেশি অর্থ পাচারের ঘটনায় বাংলাদেশে বিনিয়োগকারী এক সুইস নাগরিকের মামলার সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে খোঁজ নিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আবদুল্লাহ আলহামুদি। বুধবার বেলা ১১টার দিকে অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কায়সারের দপ্তরে এক সৌজন্য সাক্ষাতে তিনি এ তথ্য জানতে চান। সংযুক্ত আরব আমিরাত থেকে ১ বিলিয়ন ডলারের বেশি অর্থ পাচার করে বাংলাদেশে বিনিয়োগকারী সুইস নাগরিকের মামলার বিষয়ে তথ্য চেয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আবদুল্লাহ আলহামুদি। বুধবার (৭ অক্টোবর) বেলা ১১টার দিকে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎকালে এ তথ্য চান তিনি।
অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের তথ্যমতে, সাক্ষাতকালে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট আইনগত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এ সময় রাষ্ট্রদূত আইনি প্রক্রিয়ায় সহযোগিতা কামনা করলে অ্যাটর্নি জেনারেল তাকে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস প্রদান করেন।
সাক্ষাৎ শেষে উভয় দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ ও সহযোগিতামূলক সম্পর্ক আরও জোরদার করার বিষয়েও ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে জানানো হয়।





