১০ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

মহেশখালীতে এলএনজি খালাস শুরু, স্বাভাবিক হচ্ছে গ্যাস সরবরাহ

প্রকাশ:

কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত ভাসমান টার্মিনালে আমদানিকৃত এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) কার্গো থেকে খালাস কার্যক্রম পুনরায় শুরু হয়েছে। পেট্রোবাংলার পক্ষ থেকে শুক্রবার (২৫ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই প্রক্রিয়া শুরু হওয়ার ফলে দেশের গ্যাস সরবরাহ পরিস্থিতি এখন স্বাভাবিক হতে শুরু করেছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বাংলাদেশ তেল, গ্যাস, খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা) থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) পেট্রোবাংলা জানিয়েছিল যে, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বঙ্গোপসাগরের মহেশখালী এলাকায় এলএনজি কার্গো থেকে ভাসমান টার্মিনালে গ্যাস স্থানান্তরের প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়েছিল। সে সময় বৈরী আবহাওয়ার জেরে গ্যাস সরবরাহ স্বাভাবিকের তুলনায় কিছুটা হ্রাস পেয়েছিল। তবে আবহাওয়া পরিস্থিতির উন্নতি হওয়ায় দ্রুততম সময়ের মধ্যে গ্যাস সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক অবস্থায় ফিরে আসছে।

শেয়ার করুন