১০ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সিংড়ায় ঈদগাহ সংস্কারের বরাদ্দ নিয়ে সংঘর্ষ, আহত ৩০

প্রকাশ:

নাটোরের সিংড়ায় ঈদগাহ মাঠের সংস্কার কাজ ও মালিকানা নিয়ে বিরোধের জেরে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার সকালে হাতিয়ান্দহ ইউনিয়নের পাঁচলাড়ুয়া ও নতুনবস্তি গ্রামের মানুষের মধ্যে এই সংঘাতের ফলে অন্তত ৩০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় সাতজনকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। এদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় ৭ জনকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, পাঁচলাড়ুয়া ঈদগাহ মাঠ নিয়ে দুই গ্রামের মধ্যে প্রায় ৩০ বছর ধরে বিরোধ চলে আসছিল। সম্প্রতি নাটোর-৩ আসনের সংসদ সদস্য আনোয়ারুল হক আনু মাঠটি সংস্কারের জন্য সাড়ে ৩ লাখ টাকা বরাদ্দ দেন। শুক্রবার সকালে পাঁচলাড়ুয়ার বাসিন্দারা মাঠের সীমানা নির্ধারণের কাজ শুরু করলে নতুনবস্তি গ্রামের লোকজন মালিকানা দাবি করে বাধা দেন। এ নিয়ে বাগবিতণ্ডার একপর্যায়ে উভয় পক্ষ লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, এমপি’র বরাদ্দের টাকা ও মাঠের মালিকানা নিয়েই মূলত বিরোধের সূত্রপাত হয়েছে। ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে সন্ধ্যা পর্যন্ত কোনো পক্ষ থেকেই থানায় কোনো অভিযোগ দায়ের করা হয়নি।

শেয়ার করুন