৮ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

ময়মনসিংহে ড্রামবন্দি অবস্থায় উদ্ধার অজ্ঞাত ব্যক্তির পরিচয় খুঁজছে পুলিশ

প্রকাশ:

ময়মনসিংহের সদর উপজেলার বেগুনবাড়ি এলাকার একটি স্লুইসগেটের সামনে থেকে বুধবার সকালে ড্রামবন্দি অবস্থায় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ। স্থানীয় বাসিন্দারা স্লুইসগেটের সামনে পানিতে একটি ড্রাম ভাসতে দেখে বিষয়টি থানায় অবহিত করেন। এরপর পুলিশ ঘটনাস্থলে গিয়ে ড্রামটি খুলে অজ্ঞাত পরিচয়ের ওই ব্যক্তির মৃতদেহ পায়। তার বয়স আনুমানিক ৫০ বছর বলে ধারণা করা হচ্ছে।

কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শিবিরুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হত্যার পর মৃতদেহটি ড্রামে ভরে ফেলে রাখা হয়েছে। নিহতের মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। বর্তমানে সিআইডি ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহের মাধ্যমে মৃত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা করছে। ময়নাতদন্তের জন্য মৃতদেহটি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে। চাকরির আরও তথ্য: পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

শেয়ার করুন