১০ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে দণ্ডিত ছয় পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত

প্রকাশ:

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিভিন্ন মামলায় দণ্ডিত হওয়ার পরিপ্রেক্ষিতে পুলিশের বিভিন্ন পদমর্যাদার আরও ছয় কর্মকর্তাকে চাকরি থেকে চূড়ান্তভাবে বরখাস্ত করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে। সাজাপ্রাপ্ত এই ছয় কর্মকর্তা ইতিপূর্বে সাময়িক বরখাস্ত অবস্থায় ছিলেন। ট্রাইব্যুনালের দেওয়া রায়ে বরখাস্ত হওয়া কর্মকর্তাদের মধ্যে একজনকে মৃত্যুদণ্ড, একজনকে ছয় বছরের কারাদণ্ড এবং অপর চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।

যাঁরা চাকরিচ্যুত হলেন এবং তাঁদের প্রাপ্ত সাজা

  • শাহ আলম মো. আখতারুল ইসলামসিলেটের ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের সাবেক এই অতিরিক্ত পুলিশ সুপার এর আগে ডিএমপির রমনা জোনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার ছিলেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ তাকে মৃত্যুদণ্ড দেন। ২৬ জানুয়ারি ২০২৬ থেকে তার বরখাস্তের আদেশ কার্যকর করার কথা প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে।
  • মোহাম্মদ ইমরুলকক্সবাজারের উখিয়ার ৮ এপিবিএনের সহকারী পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন এবং পূর্বে ডিএমপির রমনা জোনের সহকারী পুলিশ কমিশনার ছিলেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ তাকে ছয় বছরের কারাদণ্ড প্রদান করেন। ২৬ জানুয়ারি ২০২৬ থেকে তার বরখাস্ত কার্যকর করার কথা বলা হয়েছে।
  • সৈয়দ নুরুল ইসলামরংপুর রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত থাকা সাবেক এই ঢাকা রেঞ্জের ডিআইজিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। ৫ ফেব্রুয়ারি ২০২৬ থেকে তার বরখাস্ত কার্যকর করার সিদ্ধান্ত জানানো হয়েছে।
  • মো. আসাদুজ্জামানরাজশাহীর সারদায় সংযুক্ত থাকা সাবেক এই ঢাকা জেলার পুলিশ সুপারকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন। ৫ ফেব্রুয়ারি ২০২৬ থেকে তার বরখাস্তের আদেশ কার্যকর করার কথা বলা হয়েছে।
  • মো. আব্দুল্লাহিল কাফিঢাকা জেলার সাবেক এই অতিরিক্ত পুলিশ সুপারকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ যাবজ্জীবন কারাদণ্ড দেন। প্রজ্ঞাপন অনুযায়ী, ৫ ফেব্রুয়ারি ২০২৬ থেকে তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।
  • শহিদুল ইসলামকক্সবাজারের ১৬ এপিবিএনে কর্মরত সাবেক এই সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ যাবজ্জীবন কারাদণ্ড দেন। প্রজ্ঞাপন অনুযায়ী, ৫ ফেব্রুয়ারি ২০২৬ থেকে তার বরখাস্তের সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।
শেয়ার করুন