জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিয়ে এক চরম নাটকীয় পরিস্থিতির মুখোমুখি হলেন যুদ্ধাপরাধে অভিযুক্ত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। যখন তিনি নিজের বক্তব্য তুলে ধরতে পোডিয়ামের দিকে এগিয়ে গেলেন, ঠিক তখনই অধিবেশন কক্ষের পরিবেশ বদলে যায়। বিশ্বনেতাদের অনেকেই তাৎক্ষণিকভাবে আসন ছেড়ে বেরিয়ে যেতে শুরু করেন।
কূটনৈতিক বয়কটের জেরে মুহূর্তের মধ্যেই জাতিসংঘের মূল সম্মেলন কক্ষটি প্রায় জনশূন্য হয়ে পড়ে। ইসরায়েলি প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রাক্কালে বিশ্বমঞ্চে এমন নজিরবিহীন পরিস্থিতির সৃষ্টি হওয়া আন্তর্জাতিক রাজনীতিতে বেশ আলোচনার জন্ম দিয়েছে। বিভিন্ন দেশের প্রতিনিধিদলের এই সম্মিলিত ওয়াকআউট বা বয়কট নেতানিয়াহুর অবস্থানের প্রতি তীব্র অসম্মতির বহিঃপ্রকাশ হিসেবেই দেখছেন পর্যবেক্ষকরা।





