শারদীয়া দুর্গা উৎসবের মহানবমীতে পূজা মন্ডপ পরিদর্শনে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার সকাল ৯টায় তেজগাঁও বিমানবন্দর থেকে একটি সামরিক বিমানে তিনি রংপুরের উদ্দেশ্যে যাত্রা করেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দেশের প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের নীতি। এবার হিন্দু সম্প্রদায়ের পূজা উদযাপনে সরকারের পক্ষ থেকে বিশেষ বরাদ্দ ও ছুটি বাড়ানোসহ প্রয়োজনীয় সব সহায়তা দেওয়া হচ্ছে। তিনি বলেন, ‘এই সরকারের নীতি ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার। এবার সরকার সারাদেশে হিন্দু সম্প্রদায়ের পূজা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব ব্যবস্থা নিয়েছে। বরাদ্ধ বেড়েছে, ছুটি বেড়েছে এবং পূজা মন্ডপগুলোতে সব ধরনের সহযোগিদতা করছে সরকার।’। মৃধা, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাষ্টের সহসভাপতি সংসদ সদস্য নিপুল রায় চৌধুরী, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ড, প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী ও অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন প্রমূখ।
প্রধানমন্ত্রী এই সফরে রংপুর, রাজশাহী ও চট্টগ্রাম মহানগরের পূজা মন্ডপগুলো পরিদর্শন করবেন এবং পূণ্যার্থীদের সাথে শুভেচ্ছা বিনিময় করবেন।
সফর শেষে রাতে তার ঢাকায় ফেরার কথা রয়েছে। তার এই সফরের সঙ্গী হিসেবে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, মন্ত্রী নিতাই রায় চৌধুরী, প্রতিমন্ত্রী মীর শাহে আলমসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা। প্রধানমন্ত্রীর সহধর্মিণী জুবাইদা রহমানও এই সফরে তার সঙ্গে আছেন।
কর্মসূচি অনুযায়ী, সকাল ১০টায় নীলফামারী সৈয়দপুর বিমানবন্দর হয়ে রংপুর রাধা গোবিন্দ মন্দির ও ধর্মসভা মন্ডপ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী। এরপর দুপুর ১২টা ৩০ মিনিটে রাজশাহী শাহ মখদুম বিমানবন্দরে পৌঁছাবেন তিনি। সেখানে বেলা ১টা ১৫ মিনিটে ধর্মসভা মন্দির পরিদর্শন এবং ২টা ১৫ মিনিটে সার্কিট হাউজে যাত্রা বিরতি করবেন।
দুপুরের পর বিকাল ৩টায় রাজশাহীর হাজী মুহাম্মদ মুহসীন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত জনসভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী। এরপর বিকাল ৪টা ১৫ মিনিটে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হয়ে ৫টা ৩০ মিনিটে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন। সেখানে জেএম সেন হল ও রহমতগঞ্জ পূজা মন্ডপ পরিদর্শন শেষে সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে চট্টগ্রাম সার্কিট হাউজে বিরতি নেবেন।
সফরের শেষ পর্যায়ে রাত ৭টা ৪৫ মিনিটে ঢাকা ফেরার উদ্দেশ্যে চট্টগ্রাম ছাড়বেন প্রধানমন্ত্রী এবং রাত ৯টা ১৫ মিনিটে তেজগাঁও বিমানবন্দরে অবতরণ করবেন। উল্লেখ্য, এর আগে প্রধানমন্ত্রী তার সহধর্মিণীকে নিয়ে ঢাকার মহাখালী ও বনানী পূজা মন্ডপ পরিদর্শন করেছিলেন। মঙ্গলবার দুর্গাপূজার মহানবমী এবং পরদিন প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান এই উৎসব।





